আপনি জানেন কি ? শাওমি এ১’ : ব্যবহারে হতে পারে ব্রেন টিউমার!
টিবিটি প্রযুক্তি: ২০১৭ সালে গুগলের সাথে চুক্তি করে শাওমি বাজারে এনেছিল স্টক এন্ড্রয়েড চালির স্মার্টফোন শাওমি এ ১। ফোনটির বিল্ড কোয়ালিটি, পারফর্মেন্স, ক্যামেরা বাজেট অনুযায়ী অন্যান্য সব ব্র্যান্ডের ফোনের তুলনায় সবচেয়ে বেশি এগিয়ে ছিল শাওমি এ ১। সারাও ফেলেছিল ব্যাপক, কিন্তু সম্প্রতি “জার্মান ফেডারেল অফিস ফর রেডিয়েশন প্রোটেকশন” এর তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি রেডিয়েশন ছড়ায় এই ফোন।
ঐ প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী শাওমি এ১ এর এস.এ.আর (Specific Absorption Rate) লেভেল হল ১.২৬ ওয়াট/কেজি। অর্থাৎ এ ফোন রাতে বালিশের কাছে রেখে ঘুমানো খুবই বিপদজ্জনক। এর ফলে হতে পারে ব্রেন টিউমার।
এ তালিকায় শীর্ষে রয়েছে শাওমির এ১ এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে ওয়ান প্লাস ফাইভ টি। সবচেয়ে কম রেডিয়েশন ছড়ানো ডিভাইস হল আইফোন সেভেন প্লাস।
শাওমির অন্যান্য ডিভাইস যেমন রেদমি নোট ৪, ৩ এস, ৪ এ, ৪ প্রাইম ইত্যাদি ডিভাইস গুলোর এস.এ.আর ০.৪০-০.৫০ ওয়াট/কেজির মধ্যেই সীমাবদ্ধ। আপনি আপনার ডিভাইসের এস.এ.আর লেভেল দেখতে চাইলে *#০৭# ডায়াল করলেই পেয়ে যাবেন। অথবা এন্ড্রয়েডের ক্ষেত্রে সেটিংস>অ্যাবাউট ফোন>লিগ্যাল ইনফরমেশন>আর এফ এক্সপোজার ইনফরমেশন এ গেলে পেয়ে যাবেন।
আইফোনের ক্ষেত্রে সেটিংস>জেনারেল>লিগ্যাল>আর এফ এক্সপোজার।
শাওমির অন্যান্য মডেলের ডিভাইস গুলোও এতটা রেডিয়েশন ছড়ায় না, যতটা শাওমির এ১ ছড়ায়। শাওমি বাজেটের মধ্যে সব কিছু দিতে যেয়ে এদিকে নজর দেয় নি বললেই চলে। যার কারণে আজ এই এ১ ব্যবহার করা হয়ে দাঁড়িয়েছে এক শঙ্কার কারণ।
এ ফোন ব্যবহারে আপনি কোন সমস্যা বুঝতে না পারলেও ধীরে ধীরে এর মাত্রাতিরক্ত রেডিয়েশন আপনার মারাত্মক ক্ষতি সাধন করবে। বালিশের কাছে রেখে ঘুমানো ছাড়াও প্যান্টের পকেটে বা কানে লাগিয়ে কথা বলার সময়ও এই ডিভাইসে ক্ষতি করতে থাকবে।

Comments
Post a Comment